দ্য নারায়ণগঞ্জ নিউজ
বিস্তারিত খবর
মাদ্রিদের রাজপথে উল্লাসের ঢেউ
দীর্ঘ ষোল বছর। মাঝে তিন বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেও যেতে পারেনি স্পেন। এবার সেসব গল্প পেছনে ফেলে নতুন ইতিহাস লিখেছে লা রোহারা। আর্জেন্টিনাকে হারিয়ে ঘরে তুলেছে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা। ফুটবলারদের এমন সাফল্যে দেশজুড়ে বইয়ে যাচ্ছে খুশির জোয়াড়।
শিরোপা জিতেই দেশের প্লেন ধরেছে স্পেন ফুটবল দল।  দেশে ফিরে পেয়েছে রাজকীয় সংবর্ধণা। রাজধানী মাদ্রিদে ফুটবলারদের জন্য প্রস্তুত ছিল ছাদ খোলা। শিরোপা নিয়ে সেই বাসে চড়েই রাজধানী মাদ্রিদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছেন ফুটবলাররা।
তাদের অভিনন্দন জানাতে আর শিরোপা জয়ের উল্লাসে সামিল হতে রাস্তার দু’পাশে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। নেচে গেয়ে শিরোপার উল্লাস করছেন লামিন ইয়ামাল-নিকো উইলিয়ামসরা।
অন্যদিকে, শহরের প্রাণ কেন্দ্রে চলছে কনসার্ট। যেখানে গানে গানে সবাইকে মাতিয়ে তুলছেন দেশটির খ্যাতনামা শিল্পীরা। সেই গানের সুরেই চলছে স্প্যানিশদের শিরোপার উল্লাস।
উদযাপন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও দেখা গেছে। ফুটবলারদের বাসের আগে-পিছে নিরাপত্তা বাহীনির গাড়ি রয়েছে। এছাড়াও সার্বক্ষণিক হেলিকপ্টার দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদ প্রকাশের তারিখ : জুলাই ২১, ২০২৬
আরও পড়ুন
২-১ এর ব্যবধানে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতেছে বাংলাদেশ।ে
জিম্বাবুয়ের কাছে টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টির শুরুটাও হয়েছিল হারের তিক্ততায়। তবে, দ্বিতীয় টি...
২-১ এর ব্যবধানে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের কাছে টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টির শুরুটাও হয়েছিল হারের তিক্ততায়। তবে, দ্বিতীয় টি...
ডিসেম্বরে এর পরে সম্ভবত আর্জেন্টিনার সাথে আর থাকছে না কোচ লিওনেল স্কালোনি।ে
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। এই হারের সঙ্গেই সম্ভবত সমাপ্তি ঘটতে চলেছে আর্...
ডিসেম্বরে এর পরে সম্ভবত আর্জেন্টিনার সাথে আর থাকছে না কোচ লিওনেল স্কালোনি।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। এই হারের সঙ্গেই সম্ভবত সমাপ্তি ঘটতে চলেছে আর্...
চরম হতাশায় নিমজ্জিত ইটালির পাশে আশার আলো হয়ে আসছে পেপ গার্দিওয়ালা।ে
টানা তিনটি বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা হয়নি-- সব মিলিয়ে চরম হতাশায় নিমজ্জিত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দৈন্যদশা থেকে মুক্তি পেতে এবা...
চরম হতাশায় নিমজ্জিত ইটালির পাশে আশার আলো হয়ে আসছে পেপ গার্দিওয়ালা।
টানা তিনটি বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা হয়নি-- সব মিলিয়ে চরম হতাশায় নিমজ্জিত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দৈন্যদশা থেকে মুক্তি পেতে এবা...
 
Contact Information Not Found
 
Footer not Set