দ্য নারায়ণগঞ্জ নিউজ
বিস্তারিত খবর
আবার সোনার দাম বাড়ানো হয়েছে
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ০৯ হাজার ৮৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে সোনার দাম বাড়ানো হলে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৪৭ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

সংবাদ প্রকাশের তারিখ : জুলাই ২১, ২০২৬
আরও পড়ুন
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দামে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতির মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে। এতে মূল্যস্ফীতি...
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতির মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে। এতে মূল্যস্ফীতি...
ককরোচ পার্টির মিছিল থেকে শীর্ষ নেতা অভিজিৎ দীপক আটক.ে
ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র ‘চলো সংসদ’ পদযাত্রা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওই দলের মুখ্য নেতা অভিজিৎ দীপককে আটক করে...
ককরোচ পার্টির মিছিল থেকে শীর্ষ নেতা অভিজিৎ দীপক আটক.
ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র ‘চলো সংসদ’ পদযাত্রা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওই দলের মুখ্য নেতা অভিজিৎ দীপককে আটক করে...
বিশ্ব বাজারে কমেছে তেলের দাম।ে
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ইরানের ঘোষণার পর...
বিশ্ব বাজারে কমেছে তেলের দাম।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ইরানের ঘোষণার পর...
রাজনৈতিক ঝড় উঠেছে দিল্লির রাজপথে- নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টিে
ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ আজ মেঘলা। তবে প্রকৃতির এই মেঘের চেয়েও বড় রাজনৈতিক ঝড় উঠেছে দিল্লির রাজপথে। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁ...
রাজনৈতিক ঝড় উঠেছে দিল্লির রাজপথে- নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি
ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ আজ মেঘলা। তবে প্রকৃতির এই মেঘের চেয়েও বড় রাজনৈতিক ঝড় উঠেছে দিল্লির রাজপথে। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁ...
 
Contact Information Not Found
 
Footer not Set